পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ ৫৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী তরিকুল ইসলাম পলাশ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সুখ ও সমৃদ্ধির বার্তা।”

তিনি আরও বলেন, “ঈদের এই পবিত্র আনন্দ যেন সকল ভেদাভেদ ভুলে মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
তরিকুল ইসলাম পলাশ সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান।