
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ ঢাকা মহানগর দক্ষিণের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ৬৩ নং ওয়ার্ড যুবদলের যুবনেতা মোহাম্মদ বিল্লাল মুন্সী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক মহামিলন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে অনাবিল সুখ, শান্তি ও ভালোবাসা।”
তিনি আরও বলেন, “ঈদের এই আনন্দ যেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের মাঝে সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। দেশের প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ—এই কামনাই করি।”
মোহাম্মদ বিল্লাল মুন্সী সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ জানান।