বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ঈদের শুভেচ্ছা জানালেন রাইসেল হাসান হবি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে
রাইসেল হাসান হবি

ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসীসহ রাজধানীর সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সদস্য রাইসেল হাসান হবি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ ও আত্মশুদ্ধির এক অনন্য দৃষ্টান্ত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াই হোক সবার মূল লক্ষ্য। সকল ভেদাভেদ ভুলে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

রাইসেল হাসান হবি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ।

শেষে তিনি মহান আল্লাহর নিকট সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর