প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস উপলক্ষে মোফাজ্জল মল্লিক সাজিলের বক্তব্য
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও স্মরণ জানিয়েছেন সুইজারল্যান্ড বিএনপির সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার রক্ষার আন্দোলনে তারেক রহমান দীর্ঘ সময় ধরে ত্যাগ ও সংগ্রামের প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছেন। তার রাজনৈতিক জীবনের নানা চ্যালেঞ্জ ও কারাবরণের ঘটনাগুলো বিএনপি ও গণতন্ত্রকামী মানুষের কাছে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।
মোফাজ্জল মল্লিক সাজিল বলেন, “তারেক রহমানের কারাবন্দী দিবস আমাদের কাছে শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি সবসময় দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য কাজ করে গেছেন।”
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের গণতন্ত্র ও উন্নয়নের জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, মোফাজ্জল মল্লিক সাজিল বর্তমানে সুইজারল্যান্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জিয়া পরিষদ সুইজারল্যান্ডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দীর্ঘদিন ধরে প্রবাসে বিএনপির রাজনীতি ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।