পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সদস্য সচিব সবুজবাগ থানা যুবদল নেতা হাবিবুর রহমান সজল।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আযহা ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসব সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক—এই কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে। সবাইকে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি ৭৪ নং ওয়ার্ডসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া ও শুভকামনা জানান এবং সবাইকে ঈদ মোবারক বলেন।