রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ বার পঠিত হয়েছে
ইরানে ইসরায়েলি হামলার দৃশ্য।
আবারও ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল, দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। আজ শনিবার টেলিগ্রামে প্রকাশিত ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতি থেকে এ হামলার তথ্য জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে যাতে বাসিন্দারা সুরক্ষিত আশ্রয়ের কাছাকাছি অবস্থান করেন। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জনগণকে প্রস্তুত রাখতেই এই সতর্কতা জারি করা হয়েছে।

 

আরেকটি পৃথক বিবৃতিতে বলা হয়েছে, দেশজুড়ে ‘পূর্ণ কার্যক্রম’ থেকে ‘জরুরি কার্যক্রম’-এ স্থানান্তর করা হবে। এর মধ্যে স্কুল বন্ধ রাখা, জনসমাগম নিষিদ্ধ করা এবং জরুরি খাত ছাড়া অন্যান্য কর্মস্থল বন্ধ রাখার নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে আলজাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ওপর চালানো হামলাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রানের রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পশ্চিম তেহরানে অবস্থানরত আমাদের সংবাদদাতা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর