শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত, চলছে চিকিৎসা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পঠিত হয়েছে

ভালোবাসা দিবসের [শনিবার] সন্ধ্যায় একটি দুঃসংবাদ দিয়েছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভালোবাসার শুভেচ্ছার সঙ্গে জানান, পরদিন রবিবার তাঁর মস্তিষ্কে হবে অস্ত্রোপচার। কারণ কী? সে তথ্য পাওয়া গেল অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুর কাছে। তিনি জানান, তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত।

গতকাল বিকেলে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এরপরের অবস্থা সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। কারণ অভিনেত্রীর পক্ষ থেকে বলা হয়েছে এ সময় তাঁর ফোনে যোগাযোগ না করতে। কারণ এখন সঠিক চিকিৎসা এবং পূর্ণাঙ্গ বিশ্রাম জরুরি।
সুস্থ হলে পরে বিষয়টি নিয়ে কথা বলবেন, ফিরবেন কাজেও।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর