সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

Max TV BD’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও কো-চেয়ারম্যান মিলন চৌধুরীর জন্মদিনে চমকপ্রদ আয়োজন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে

উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে উদযাপিত হলো Max TV BD-এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রতিষ্ঠানের কো-চেয়ারম্যান মিলন চৌধুরী-এর জন্মদিন।

প্রতিষ্ঠানের অফিস স্টাফদের উদ্যোগে আয়োজিত এই সারপ্রাইজ শুভেচ্ছা অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত। বিশেষভাবে উল্লেখযোগ্য, এ আয়োজনের সমন্বয় করেন প্রতিষ্ঠানের স্পেশাল রিপ্রেজেন্টেটিভ জুব্বায়ের আলভী-এর উদ্যোগে অফিসের কর্মীরা।

অনুষ্ঠানে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে দিনটি স্মরণীয় হয়ে ওঠে। হঠাৎ এই আয়োজন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন কো-চেয়ারম্যান মিলন চৌধুরী

 

তিনি তার বক্তব্যে বলেন,
“এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। Max TV BD শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আজ আমরা চার বছর পূর্ণ করতে পেরেছি। আমি কৃতজ্ঞ প্রতিটি সহকর্মীর প্রতি।”

সহকর্মীরা জানান, প্রতিষ্ঠানের সফল অগ্রযাত্রা এবং নেতৃত্বের প্রতি ভালোবাসা প্রকাশের অংশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে।

চার বছরের পথচলায় Max TV BD বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানটি শেষ হয় আনন্দঘন মুহূর্ত ও ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশার মধ্য দিয়ে।

প্রতিবেদক: Efrat Alam Ovi

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর