রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

‘শেষ বয়সে স্বস্তির নিঃশ্বাস নিলাম’

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে
বরিশালের গৌরনদী উপজেলার মহিলারা ইউনিয়নের ভীমের পার গ্রামের ৯০ বছর বয়সী ভোটার কমলা রানী। বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝড়া) আসনের ভোটার তিনি। লাঠিতে ভর দিয়ে প্রায় ২ কিলোমিটার দূরের অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে পৌঁছান কমলা। তার পুত্রবধূ আখিরানী ভক্ত তাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে পৌঁছানোর পর, নিজে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে বেশ উচ্ছ্বসিত হন তিনি।

 

কমলা বলেন, ৯০ বছর বয়স পার হয়ে অনেক নির্বাচন দেখেছি, কিছু নির্বাচনে ভোট দিয়েছি, আবার অন্যরা আমার ভোট দিয়ে দিয়েছে। তবে এবার এই বয়সে সুষ্ঠু নির্বাচন দেখতে পাব, এটা কখনো ভাবিনি। এখন শান্তি অনুভব করছি। ভোট কেন্দ্রে এসে পরিচিতজনদের সাথে দেখা হয়েছে।

তাদের সাথে কথা হয়েছে। তারা সকলেই নিজেদের পছন্দের মার্কায় ভোট দিয়েছে। এ কথা শুনেও বেজায় খুশি আমি। শেষ বয়সে স্বস্তির নিঃশ্বাস নিলাম।
 

পুত্রবধূ আখিরানী ভক্ত বলেন, শাশুড়ি মাকে রেখে আমরা ভোট দিয়েছিলাম, কিন্তু বাড়িতে গিয়ে তিনি ভোট দিতে চাওয়ার বায়না ধরলেন। তাই তাকে নিয়ে ভোট কেন্দ্রে আসলাম। তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুব খুশি।

কমলার মতো এমন উদাহরণে বরিশালের ভোটারদের মাঝে ছিল বিশেষ উৎসাহ ও উচ্ছ্বাস।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর