শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

নির্বাচন অনেক সুন্দর হয়েছে : মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে
নিজের ভোট দেওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন অনেক সুন্দর হয়েছে। সারা দিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে মানুষের যে আগ্রহ-উচ্ছ্বাস, সেটা দেখেছি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনে মানুষ আনন্দের উৎসব পেয়েছে।

এবার ভোট এতটা উৎসবমুখর হবে—এটা কেউ ভাবেনি। 

তিনি বলেন, আমার বিশ্বাস নির্বাচনে ভালো রেজাল্ট আসবে, ফলাফলও ভালো হবে। এর ফলে জনগণ একটি নির্বাচিত সরকার ও পার্লামেন্ট পাবে। যেটার জন্য আমরা দীর্ঘ ১৬ বছর লড়াই-সংগ্রাম করেছি।

 

নির্বাচনে বিজয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী বলে জানান মির্জা ফখরুল।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর