বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

মেক্স টিভির পরিবার,যুবদল নেতা মোঃ শাহ আলমের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পঠিত হয়েছে
যুবদল নেতা মোঃ শাহ আলম

যাত্রাবাড়ী থানা ৬৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শাহ আলম দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার এই অসুস্থতায় পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীরা গভীরভাবে উদ্বিগ্ন।

 

এমন পরিস্থিতিতে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম মেক্স টিভি মোঃ শাহ আলমের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেছে। মেক্স টিভির পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও রাজনীতিতে মোঃ শাহ আলমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং যুব সমাজকে সংগঠিত করতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

যুবদল নেতা মোঃ শাহ আলম

মেক্স টিভি বিশ্বাস করে, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি খুব শিগগিরই সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং আগের মতোই সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।

মেক্স টিভির পরিবার মোঃ শাহ আলমের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছে এবং তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর