শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চের কর্মীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে শাহবাগ ছাড়েন তিনি।

এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরের নির্দেশনা অনুযায়ী কর্মীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান সংগঠনটির একজন নেতা। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

সেই ঘোষণা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডাকসুর দুই নেতা এবি জুবাইর ও মুসাদ্দেক আলী।

এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘লীগ অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সাথে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহের চেষ্টা করছে।

শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে।
আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর