সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল ময়দানে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘মা-বোনদের জন্য এমন বাংলাদেশ আমরা গড়ে তুলব, যেখানে আপনাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই। কোনো জালিম আপনাদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাবে না।
বক্তব্য শেষে জামায়াতের আমির ঝিনাইদহের চারটি আসনের দলের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন।
জেলা জামায়াতে আমির আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের মোবারক হোসেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলর সিবগাতুল্লাহ প্রমুখ।