রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১টি ইউনিট কাজ করছে। আরও পাঁচটি ইউনিট পথে রয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নেভাতে ১৬টি ইউনিট পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১১টি ইউনিট কাজ করছে। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে আমাদের কাছে কড়াইল বস্তিতে আগুন লাগার সংবাদ আসে। ‌খবর পেয়ে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে গেছে। বাকিগুলো পথে আছে। ‌

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে এখনো আসেনি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর