রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

গুজব উড়িয়ে দিল ইরাক ও তুরস্ক

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০১ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

ইরাকের পরিবহন মন্ত্রণালয় আকাশসীমা বন্ধের খবর অস্বীকার করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, আকাশসীমা এখনো উন্মুক্ত এবং সব ধরনের বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মাইথাম আল-সাফি ইরাকি সংবাদ সংস্থাকে (আইএনএ) বলেন, ইরাকের আকাশসীমা বন্ধ হয়নি। তুরস্কসহ কোনো দেশের সঙ্গে ফ্লাইট চলাচল স্থগিত হয়নি।

তিনি জানান, ইরাকের সব বিমানবন্দর খোলা রয়েছে এবং দেশটির ওপর দিয়ে বিমান চলাচল অব্যাহত রয়েছে।

এদিকে তুরস্কের গণমাধ্যম জানিয়েছে, তার্কিশ এয়ারলাইনস ইরান, লেবানন, জর্ডান ও ইরাকের সঙ্গে ফ্লাইট বন্ধ করেনি।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ায় এমন গুজব ছড়ালেও দুই দেশই তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। খবর শাফাত নিউজ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর