রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

দুপুরে ৭ কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা করবে ঢাবি উপাচার্য..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে সাড়ে ১২টায় এই সভা অনুষ্ঠিত হবে।

রোববার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম খান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের অধ্যক্ষদের এক জরুরি সভা ২৭ জানুয়ারি (সোমবার) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর