সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন

আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানো দুই অস্ত্রধারী গ্রেপ্তার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পঠিত হয়েছে
গ্রেপ্তার দুই অস্ত্রধারী । ছবি : সংগৃহীত

চট্টগ্রামে বহদ্দারহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন Max tv bdকে এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুইজন হলেন- রিভু মজুমদার (২৭) ও মো. জামাল (৪০)।

পুলিশের দাবি, রিভু মজুমদার ছাত্রলীগ অস্ত্রধারীর ক্যাডার ও জামাল উদ্দিন যুবলীগ অস্ত্রধারী ক্যাডার। তারা দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার দায়ে হওয়া মামলায় উল্লেখিত এজাহারনামীয় আসামি। জুলাই-আগস্টের ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তারা আত্মগোপনে চলে যায়।

ওসি আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তার দুইজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেছিল। গোপন সংবাদে চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর