সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

চাঁদপুরে ২ হাজার কেজি জাটকা বোঝাই ট্রলারসহ আটক ৯..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১০১ বার পঠিত হয়েছে
আটককৃতদের হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় । ছবি : সংগৃহীত

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার কেজি জাটকা ও ১টি ট্রলারসহ ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরভৈরবী এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে একটি কাঠের ট্রলার তল্লাশি করে ২ হাজার কেজি জাটকা ও ট্রলারসহ ৯ জনকে আটক করা হয়। আর জব্দকৃত জাটকা হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ট্রলার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নিকট এবং আটককৃত ব্যক্তিদের হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর