সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত হয়েছে
পুরোনো ছবি

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাত আড়াইটা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা দেওয়া হয়।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি Max tv bd কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতের শেষ ভাগ থেকে কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর